
নিউজ ডেস্কঃ মাদকের বিরুদ্ধে চলা জিরো টলারেন্স বাস্তবায়নে পিছুপা হবে না র্যাব, এমন মন্তব্য করেছেন সংস্থার মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। অভিযানে আহত হয়ে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি র্যাব-১২ এর এসআই উত্তম কুমারকে দেখতে গিয়ে রোববার (০৪ জুন) সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়া র্যাব সদস্য উত্তম কুমার রায়ের অবস্থার উন্নতি হয়েছে বলে চিকিৎসদের বরাত দিয়ে জানান তিনি।
র্যাবের উপর যে কোনো প্রতিবন্ধকতাতেও মাদকের বিরুদ্ধে চলা জিরো টলারেন্স বাস্তবায়নে পিছুপা হবে না জানিয়ে উপস্থিত সাংবাদিকদের র্যাব ডিজি এম খুরশীদ হোসেন আরও বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর আগে গত ৩০ মে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন র্যাবের এ সদস্য। উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় বার্ন ইনস্টিটিউটে।