News71.com
 Bangladesh
 03 Jun 23, 06:46 PM
 113           
 0
 03 Jun 23, 06:46 PM

কলমের দাম না বাড়ানোর দাবি তোলা হবে সংসদে ।। শিক্ষামন্ত্রী

কলমের দাম না বাড়ানোর দাবি তোলা হবে সংসদে ।। শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ  বাজেট পরবর্তী আলোচনায় কলমের দাম না বাড়ানোর দাবি সংসদে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষা উপকরণের ক্ষেত্রে বলপয়েন্টে কলমের দাম বাড়ানোর প্রস্তাব আছে। আমি আশা করি এ বিষয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাব থাকবে বলপয়েন্টের দাম যেন না বাড়ানো হয়।

 

শনিবার (৩ জুন) দুপুরে চাঁদপুরে আল আমিন একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, শিক্ষায় বাজেট বরাদ্দ নিয়মিতই বাড়ছে। তবে একই সময়ে জিডিপির আকার  তুলনামূলকভাবে অনেক বেশি বেড়েছে। জিডিপির হারে হয়তো শিক্ষার বরাদ্দ কিছুটা কমেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন