News71.com
 Bangladesh
 16 Jul 16, 03:00 PM
 368           
 0
 16 Jul 16, 03:00 PM

সৈয়দপুরে নবজাতকের লাশ উদ্ধার

সৈয়দপুরে নবজাতকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: আজ শনিবার দুপুরের দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে ১ দিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, আজ শনিবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাকডোকরা গ্রামের একটি ডোবা থেকে এই শিশুর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই শিশুর লাশ উদার করে। ১ দিন বয়সী ওই নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।

সৈয়দপুর সার্কেলের সিনিয়র এএসপি জিয়াউর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন