News71.com
 Bangladesh
 02 Jun 23, 09:37 PM
 134           
 0
 02 Jun 23, 09:37 PM

আফছারুল আমীনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক ।।

আফছারুল আমীনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক ।।

নিউজ ডেস্কঃ  চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি শোকবার্তায় মরহুম ডা. আফছারুল আমীনের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। প্রধানমন্ত্রী এক পৃথক বার্তায় আফছারুল আমীনের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

  

এদিকে শনিবার (৩ জুন) সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সাবেক মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম-১০ আসনের জাতীয় সংসদ সদস্য আফছারুল আমীনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন