
নিউজ ডেস্কঃ ভারত, মালেশিয়াসহ অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের দাম বাড়লেও পার্শ্ববর্তী ভারত, মালেশিয়াসহ অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো। এছাড়া সামনে আরও ভালো কিছু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সারা পৃথিবীর দিকে তাকালে দেখবেন, আমরা কোন অবস্থায় আছি। নিম্নআয়ের মানুষের কিছু কষ্ট হচ্ছে, এটা অর্থমন্ত্রীও বলেছেন। আমরা কিন্তু এটি মাথায় রেখে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ডাল-চিনি দিয়েছি। পেঁয়াজের দাম যখন বেড়েছে আমরা কম দামে পেঁয়াজ বিক্রি করেছি, যোগ করেন টিপু মুনশি।