
নিউজ ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাঁচদিনের সফরে তুরস্ক পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।এ সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল।
রাষ্ট্রপতি শনিবার (৩ জুন) তুরস্কের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন। এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।