
নিউজ ডেস্ক: বগুড়ার গাবতলী উপজেলায় হত্যা মামলার আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার চককাথুলী গ্রামের উজ্জ্বল, মাহফুজুর রহমান সাবু ও সিরাজ।
এই বিষয়ে পুলিশ বলেন, আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এই ঘটনায় পুলিশ আরও বলেন, উজ্জ্বল ও মাহফুজুর এরা দুই জন হত্যা মামলার আসামি। আর সিরাজের নামে সংঘর্ষের মামলা রয়েছে থানায়।
গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।