News71.com
 Bangladesh
 02 Jun 23, 06:45 PM
 127           
 0
 02 Jun 23, 06:45 PM

বিএনপি ভোট করবে না, নির্বাচনকে নষ্ট করবে ।। আইনমন্ত্রী

বিএনপি ভোট করবে না, নির্বাচনকে নষ্ট করবে ।। আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ  জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি ভোট করবে না, নির্বাচনকে নষ্ট করবে; মানুষকে বাসে পুড়িয়ে মারবে। তারা জনগণের ভোটে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে না; তারা জনগণের কাছে নির্বাচন করতেও আসবে না। 

শুক্রবার (২ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। 

 

বাজেট প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘২০০৬-’০৭ সালে বিএনপির সাহেবরা বাজেট দিয়েছেন ৬৩ হাজার কোটি টাকা। তারা বিশ্বের দাতা দেশগুলো থেকে ভিক্ষার টাকা সংগ্রহ করে বাজেট দিতেন। আমরা ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বেশি বাজেট দিয়েছি। বিএনপির সময় বাজেটে লেখা থাকতো শতকরা ৮০ ভাগ টাকা আসবে বিদেশ থেকে। আর ২০ টাকা দিবেন দেশের জনগণ। আজকে সে চিত্র পাল্টে গেছে। আজ বলতে পারি শতকরা ৮৩ ভাগ টাকা বাংলাদেশর জনগণ দেবে এ বাজেটে। আর ১৭ টাকা আসবে বিদেশ থেকে। আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, আমাদেরকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন