News71.com
 Bangladesh
 02 Jun 23, 06:43 PM
 137           
 0
 02 Jun 23, 06:43 PM

লিফট কিনতে তুরস্ক ভ্রমণ ।। রাষ্ট্রপতির নির্দেশে সফর স্থগিত

লিফট কিনতে তুরস্ক ভ্রমণ ।। রাষ্ট্রপতির নির্দেশে সফর স্থগিত

নিউজ ডেস্কঃ  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছয় সদস্যের প্রতিনিধি দলের লিফট কিনতে তুরস্ক সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (২ জুন) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের নির্দেশে এ সফর স্থগিত করা হয়। এদিকে লিফট কেনার নামে তুরস্ক সফরের বিষয়টি জানাজানি হলে সমালোচনার ঝড় ওঠে। তবে নিয়মতান্ত্রিকভাবে ঠিকাদারের সরবরাহ করার আগে লিফটের মান যাচাইয়ের অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 

 

জানা যায়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রীদের আবাসিক হলসহ মোট পাঁচটি আধুনিক ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন এসব ভবনের জন্য কেনা হবে ২৫ লিফট। আর সেই লিফট কেনাকাটা ও তদারকির নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তুরস্ক সফর করবে। ছয় সদস্যের প্রতিনিধি দলের প্রধান হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল খান। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ প্রফেসর ড. কে. এম. সালাহ্ উদ্দীন, প্রকল্প পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্নেল জি এম আজিজুর রহমান, প্রকৌশলী ফরীদ আহম্মেদ, রিপন আলী, জহির মুহা. জিয়াউল আবেদীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন