News71.com
 Bangladesh
 02 Jun 23, 06:42 PM
 120           
 0
 02 Jun 23, 06:42 PM

লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব ।। অর্থমন্ত্রী

লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব ।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ  এবারও বাজেট বাস্তবায়নে সরকার সফল হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব। শুক্রবার (২ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। 

  

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের মোট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। মোট বাজেটের ৫ লাখ কোটি টাকা রাজস্ব থেকে আয় হবে। এবারের বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা ও জিডিপি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা। সেই লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের মতো ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৭ শতাংশ। তবে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ১ শতাংশ বাড়িয়ে সাড়ে ৫ থেকে সাড়ে ৬ শতাংশ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন