News71.com
 Bangladesh
 01 Jun 23, 09:50 PM
 134           
 0
 01 Jun 23, 09:50 PM

৪১ সালের আগেই শীর্ষ ২০ অর্থনীতির তালিকায় থাকবে বাংলাদেশ ।। মন্ত্রী

৪১ সালের আগেই শীর্ষ ২০ অর্থনীতির তালিকায় থাকবে বাংলাদেশ ।। মন্ত্রী

নিউজ ডেস্কঃ  আগামী ২০৪১ সালের আগেই বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা জানান।এই বাজেটে সব মানুষের প্রত্যাশা ও উন্নয়ন ভাবনার প্রতিফলন ঘটানো হয়েছে বলেও তিনি জানান। 

উন্নয়ন অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা- শিরোনামে প্রস্তাবিত এ বাজেট আগামী ২৬ জুন সংসদে পাস হওয়ার কথা রয়েছে। 

 

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের উন্নয়ন একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। ভিত্তি স্থাপিত হয়েছে নিরন্তর সামনে এগিয়ে যাওয়ার। বাংলাদেশ এখন অন্যান্য দেশের জন্য উন্নয়নের গ্লোবাল রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে।   তিনি বলেন, এই সময়ের মধ্যে জিডিপির আকার ৪৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে। প্রাক্কলন করা হয়েছে যে, ২০৪১ সালের পূর্বেই বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির তালিকায় অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন