News71.com
 Bangladesh
 01 Jun 23, 05:41 PM
 135           
 0
 01 Jun 23, 05:41 PM

২০২৩-২৪ অর্থবছরের আয়-ব্যয় ।।

২০২৩-২৪ অর্থবছরের আয়-ব্যয় ।।

নিউজ ডেস্কঃ  ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ এই শিরোনামে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত আয় ও ব্যয়ের পরিমাণ তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় বাজেট উপস্থাপন শুরু করেন মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৭০ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া আগামী ২০২৩-২৪ অর্থবছরে বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা করা হয়েছে বলে জানান মুস্তফা কামাল। তিনি বলেন, এটি জিডিপির ১৫.২ শতাংশ। আর পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৪ লাখ ৩৬ হাজার ২৪৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

  

এদিকে বাজেট ঘাটতি ও অর্থায়ন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা জিডিপির ৫.২ শতাংশ। এ হার গত বাজেটে ছিল ৫.৫ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে ও ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা বৈদেশিক উৎস থেকে নির্বাহ করার জন্য প্রস্তাব করা হলো। প্রস্তাবিত বাজেটে ৫ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৬৭ হাজার কোটি টাকা বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন