News71.com
 Bangladesh
 31 May 23, 11:09 PM
 135           
 0
 31 May 23, 11:09 PM

সামরিক আদালতে বিচার করা হবে ইমরান খানকে ।। পাক স্বরাষ্ট্রমন্ত্রী

সামরিক আদালতে বিচার করা হবে ইমরান খানকে ।। পাক স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ  পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, গত ৯ মে’র সহিংসতার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে সামরিক আদালতে বিচার করা হবে। মঙ্গলবার (৩০ মে) পাক সংবাদমাধ্যম ডনকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। চলতি মাসের শুরুতে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের পরই পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত ৯ মে সেই বিক্ষোভ সহিংস রূপ নেয়।

 

সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত ও ২৯০ জন আহত হন। ওইদিন সেনা সদর দফতরসহ সেনাবাহিনীর বেশ কিছু স্থাপনায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর পিটিআই নেতাকর্মীর বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু হয় এবং দেশজুড়ে কয়েক হাজার নেতাকর্মীকে আটক করা হয়। আটক হওয়া ওই সব নেতাকর্মীকে বেসামরিক আদালতের পরিবর্তে সামরিক আদালতে বিচার করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকার। মানবাধিকার সংস্থাগুলো সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন