News71.com
 Bangladesh
 31 May 23, 11:08 PM
 133           
 0
 31 May 23, 11:08 PM

সুন্দর নির্বাচনের জন্য ভিসা নীতি দিয়েছে যুক্তরাষ্ট্র ।। স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দর নির্বাচনের জন্য ভিসা নীতি দিয়েছে যুক্তরাষ্ট্র ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ কোনো দল বা কাউকে উদ্দেশ্য করে নয়, একটা সুন্দর নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩১ মে) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসা নীতি একটা দেশের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশে কোনো দলকে উদ্দেশ্য করে নতুন ভিসা নীতি দেয়া হয়নি। একটা সুন্দর নির্বাচনের জন্য ভিসা নীতি দিয়েছে তারা।’ মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না; কোনো পেশি শক্তিকেও বিশ্বাস করে না। জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন