News71.com
 Bangladesh
 31 May 23, 11:07 PM
 127           
 0
 31 May 23, 11:07 PM

বুধবার সকাল থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল।।

বুধবার সকাল থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল।।

নিউজ ডেস্ক:  সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। বুধবার (৩১ মে) সকাল ৮টা থেকে নতুন এই সময়সূচি চালু হচ্ছে।  বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে।  গত ১৮ মে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন।

 

সেসময় তিনি বলেন, আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বাড়াবো। সে অনুযায়ী জনগণের চাহিদা বিবেচনায় আমরা এই সময়সূচিতে চলব। নতুন সময় অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত 'পিক আওয়ার' হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে। ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে 'নন পিক আওয়ার' ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন