
নিউজ ডেস্কঃ নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্ররোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে ঘায়েল করার জন্য এই পাঁয়তারা করেছেন ইউনূস তার প্রিয়জন হিলারি ক্লিনটনের মাধ্যমে। নোবেলে শান্তি পুরস্কারকে অশান্তির কাজে লাগাতে যুদ্ধবাজ আমেরিকার রাজনীতিবিদ হিলারি ক্লিনটনের সাথে গাঁট বেঁধেছেন ড. মুহাম্মদ ইউনূস, বলেন মহিবুল হাসান চৌধুরী।
মঙ্গলবার (৩০ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি পদক’ প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। উপমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট বাইডেন প্রশাসনে ‘লবিস্ট’ নিয়োগ দিয়েছে, এমনকি ইউরোপীয় ইউনিয়নেও। তাদের পথ দেখাচ্ছেন এবং এদের তদবিরকে ভিত্তি দিচ্ছে ড. ইউনুস। তিনি অনেক জায়গায় বলেছেন, জীবনের শেষে এসেও প্রতিশোধ নেবেন। এই প্রেক্ষিতেই বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অতি উৎসাহী হয়ে উঠেছে।