News71.com
 Bangladesh
 31 May 23, 09:21 AM
 183           
 0
 31 May 23, 09:21 AM

আনসার ও ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণের নির্দেশ রাষ্ট্রপতির ।।

আনসার ও ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণের নির্দেশ রাষ্ট্রপতির ।।

নিউজ ডেস্কঃ  দেশের উন্নয়ন কার্যক্রমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৩০ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

 

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। রাষ্ট্রপতি আশা করেন, সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গ্রামে-গঞ্জে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যরা ইতিবাচক অবদান রাখবেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘সামাজিক স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত। এই বাহিনী দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য পেশাগত বাহিনীকে সহযোগিতা করে আসছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন