News71.com
 Bangladesh
 29 May 23, 01:11 PM
 130           
 0
 29 May 23, 01:11 PM

শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ ।। প্রধানমন্ত্রী

শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলেই স্থিতিশীলতা ধরে রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে শান্তি নিশ্চিত করা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। প্রযুক্তির প্রসার এবং অগ্রযাত্রায় অপশক্তির নতুন নতুন হুমকি বাড়ছে। শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবিলায় অত্যাধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

 

বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করার বাংলাদেশ সবই করবে জানিয়ে শেখ হাসিনা বলেন, যে কোনো সংঘাতময় পরিস্থিতিতে সংঘাতের বদলে আলোচনা করলে ফল আসে। অস্ত্র প্রতিযোগিতা বা সংঘাত নয়, বাংলাদেশ শান্তি চায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন