News71.com
 Bangladesh
 29 May 23, 01:10 PM
 134           
 0
 29 May 23, 01:10 PM

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলি সরবরাহকালে আটক ২ ।।

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলি সরবরাহকালে আটক ২ ।।

নিউজ ডেস্কঃকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকালে অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন রোহিঙ্গা।রোববার (২৮ মে) সন্ধ্যায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।  

 

আটকরা হলেন- রামু উপজেলার ঈদগড় এলাকার শাকের আহমদের ছেলে মোহাম্মদ জাবের (২০) ও উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।শেখ মোহাম্মদ আলী জানান, সন্ধ্যায় কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় কতিপয় লোকজন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য অস্ত্রের চালানসহ অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক তিন থেকে চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ছোট একটি পোটলার ভেতরে থেকে দেশীয় তৈরি বন্দুক ও ৫০টি গুলি জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন