News71.com
 Bangladesh
 28 May 23, 06:50 PM
 154           
 0
 28 May 23, 06:50 PM

রোহিঙ্গা ক্যাম্পে হাজারো ডেঙ্গু রোগী, ব্যবস্থাপনা কঠিন ।। স্বাস্থ্য অধিদফতর

রোহিঙ্গা ক্যাম্পে হাজারো ডেঙ্গু রোগী, ব্যবস্থাপনা কঠিন ।। স্বাস্থ্য অধিদফতর

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ক্যাম্পে চলতি বছর ১ হাজার ৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে নিরাপত্তার কারণে এ ক্যাম্পে ডেঙ্গু ব্যবস্থাপনা কঠিন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (২৮ মে) স্বাস্থ্য অধিদফতরের ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম এ কথা জানান।

 

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মানুষের ঘনত্ব বেশি এবং পানি সংকটের কারণে দীর্ঘ সময় ধরে সেখানে পানি পাত্রে জমিয়ে রাখা হয়, আর এই পানিতেই মশার জন্ম নেয়। তবে ভাষাগত সমস্যা ও ক্যাম্পের ভেতরে প্রবেশজনিত সমস্যার কারণে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন