News71.com
 Bangladesh
 28 May 23, 06:11 PM
 143           
 0
 28 May 23, 06:11 PM

বঙ্গবন্ধুর নামে শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর ।।

বঙ্গবন্ধুর নামে শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর ।।

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শান্তি পুরস্কার প্রবর্তন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তিনি শান্তির বাণী শুনিয়েছেন, কিন্তু নিজেকে জীবন দিতে হয়েছে। আমরা কোনো অশান্তি চাই না। রোববার (২৮ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শেখ হাসিনা বলেন, ‘দেশের বিভিন্ন খাতে শান্তি প্রতিষ্ঠায় যারা কাজ করবেন, তাদেরকেও পুরস্কার দেয়া হবে৷ বঙ্গবন্ধু শেখ মুজিব শান্তি পুরস্কার প্রবর্তন করার ব্যবস্থা নেবে বর্তমান সরকার৷’ প্রধানমন্ত্রী বলেন, আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি। শুধু দেশে না, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে দেশের সৈনিকরা। তারা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন