
নিউজ ডেস্কঃ সফররত দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লি জাং-হো বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৮ মে) বনানীর নৌ সদর দফতরে মিলিত হন তারা।সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এর আগে সকালে কোরিয়ার নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।