
নিউজ ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৮মে) দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; চলবে বিকেল ৫টা পর্যন্ত। খবরে বলা হয়, এবারের নির্বাচনে ৬০ মিলিয়নেরও বেশি লোক ভোট দিতে পারবেন। এর মধ্যে ৪৯ লাখ প্রথমবার ভোটার হয়েছেন। ভোটের জন্য মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে।
দ্বিতীয় দফা ভোটে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী ন্যাশনাল অ্যালায়েন্সের কামাল কিলিচদারোগলু।তুরস্কের প্রেসিডেন্ট শাসিত সরকারব্যবস্থা প্রবর্তনের পর এবারই প্রথম রানঅফে গড়ালো প্রেসিডেন্ট নির্বাচন।