News71.com
 Bangladesh
 28 May 23, 06:00 PM
 118           
 0
 28 May 23, 06:00 PM

মুসলমানদের ধর্মগ্রন্থ পোড়ালেও ব্যবস্থা নেয়া হচ্ছে না ।। পররাষ্ট্রমন্ত্রী

মুসলমানদের ধর্মগ্রন্থ পোড়ালেও ব্যবস্থা নেয়া হচ্ছে না ।। পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ  বিভিন্ন দেশে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলা হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার (২৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বহার সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।

 

 পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাসহ অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে মুসলমানদের আরও সংহত হতে হবে, শক্তিশালী অবস্থান নিতে হবে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশে বিভিন্ন নামে মুসলমানদের ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলা হচ্ছে। খামোখা অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এই ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করেছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন