News71.com
 Bangladesh
 28 May 23, 12:11 PM
 112           
 0
 28 May 23, 12:11 PM

আফগানিস্তানে প্রচণ্ড বিস্ফোরণ ।। আহত ১৬

আফগানিস্তানে প্রচণ্ড বিস্ফোরণ ।। আহত ১৬

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা খামা প্রেস এ খবর জানিয়েছে। প্রতিবেদনে জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশের পোল-খোমরি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

এখন পর্যন্ত তালেবান কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য জানায়নি। অন্যদিকে কোনও দল এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।  এর আগে দেশটিতে এ ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং দায়েশ গ্রুপ এর দায় স্বীকার করে নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন