News71.com
 Bangladesh
 28 May 23, 12:10 PM
 117           
 0
 28 May 23, 12:10 PM

বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের খোঁজা হচ্ছে ।। ভোক্তার ডিজি

বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের খোঁজা হচ্ছে ।। ভোক্তার ডিজি

নিউজ ডেস্কঃ পেঁয়াজ, আদা, চিনিসহ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে বড় শিল্পগ্রুপ ও আমদানিকারকদের নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।শনিবার (২৭ মে) রাজধানীতে ‘ভোক্তা অধিকার নিশ্চিতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সুফল’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

দফায় দফায় বৈঠক, মূল্য নির্ধারণ, সঙ্গে বিভিন্ন সংস্থার অভিযান পরিচালনার পরও নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার। 

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, মাসের ব্যবধানে ৫০ টাকা কেজির পেয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ৭৯ শতাংশ দাম বেড়ে আমদানি করা আদার কেজি সাড়ে ৪০০ টাকা। এছাড়া রসুন ও চিনির বাজারও চড়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন