News71.com
 Bangladesh
 27 May 23, 06:01 PM
 120           
 0
 27 May 23, 06:01 PM

সিরাজগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ।। আহত ৪

সিরাজগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ।। আহত ৪

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।শনিবার (২৭ মে) সকালে বগুড়া নগড়বাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এ ঘটনা ঘটে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির জানান, হাটিকুমরুলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আহত হন পাঁচজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে ভর্তি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন