
নিউজ ডেস্কঃ খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৬ মে) রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। তারা হলেন: নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহম্মেদ টোনা ও ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, এই দুটি ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।