
নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। আবার কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি। এর ফলে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে আশা করছে আবহাওয়া অধিদফতর।শনিবার (২৭ মে) সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর ১২টার পর হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপরই ঝড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি।
হঠাৎ এ বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি খেটে খাওয়া মানুষ ও পথচারীরা পড়েন বিড়ম্বনায়। বিভিন্ন কাজের তাগিদে বা প্রয়োজনে সড়কে বের হওয়া মানুষ, যাদের অধিকাংশই ছাতা বা রেইনকোট নিয়ে রাস্তায় বের হননি, তারা অনেকটা ভিজেই রওনা দিয়েছেন গন্তব্যে। তবুও তাদের স্বস্তি যে গরম কিছুটা কমেছে।