
নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চান, তাতে সাহায্য করতেই তারা (যুক্তরাষ্ট্র) এ ভিসা নীতি করেছে।শনিবার (২৭ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।মন্ত্রী বলেন, ‘আমরা স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। এর জন্য যা যা করা দরকার, সেই পরিস্থিতি তৈরি করেছি। সেখানে কেউ যদি সাহায্য করে ভালো, না হলেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ (সুষ্ঠু নির্বাচন করতে)।
তিনি বলেন, ‘আমরা চাইব এই ভিসা নীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ হবে। আমরা আর জ্বালাও-পোড়াও চাই না। জ্বালাও-পোড়াও যারা করে, তাদের সতর্ক হওয়া উচিত। তাদের লিডারদের সতর্ক হওয়া উচিত।’