
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (২৭ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২৭.১ গ্রাম ২৫৫ পুরিয়া হেরোইন, ২৩ হাজার ১২৬ পিস ইয়াবা, ৪ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ১০.০৮ লিটার দেশি মদ ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।.