
নিউজ ডেস্কঃ বৃষ্টির পর রাজধানী ঢাকার বাতাসের মানের যথেষ্ট উন্নতি হয়েছে। শনিবার (২৭ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৯২, যা মাঝারি ধরনের অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এর আগে (২৬ মে) মঙ্গলবার এ সময়েই ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১০৫, যা বাতাসের মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে নির্দেশ করছে। আর শনিবার (২৭ মে) ৯২ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ১২তম।
একই দিনে একিউআই সূচকে ১৬৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে চীনের বেইজিং। তালিকায় দেখা গেছে, ১৫৯ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর দ্বিতীয় ও ১৫২ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা তৃতীয় স্থানে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।