News71.com
 Bangladesh
 27 May 23, 10:47 AM
 123           
 0
 27 May 23, 10:47 AM

ভৈরবে মসজিদের কমিটি ও ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ ।। আহত ২৫

ভৈরবে মসজিদের কমিটি ও ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ ।। আহত ২৫

নিউজ ডেস্কঃকিশোরগঞ্জের ভৈরবে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কিশোরগঞ্জ আ. হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার (২৬ মে) জুমার নামাজের পর কালিকা প্রসাদগ্রামের খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

 

জানা যায়, কালিকা প্রসাদ খাঁ বাড়ির জামে মসজিদটি নির্মাণের পর থেকেই কবির খাঁ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়ে আসছেন। এবারও কমিটির মেয়াদ শেষ হওয়ায় মুসুল্লিরা কবিব খাঁ কে সভাপতি নির্বাচন করে। কিন্ত এতে বাদ সাধে মুরাদ খাঁ ও আলাউদ্দিন গংরা। এই নিয়ে জুমার নামাজের পর কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এসময় ১৩ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন