News71.com
 Bangladesh
 27 May 23, 10:47 AM
 157           
 0
 27 May 23, 10:47 AM

মালয়েশিয়ায় পাচারকালে ১৯ রোহিঙ্গা উদ্ধার ।। আটক ৪

মালয়েশিয়ায় পাচারকালে ১৯ রোহিঙ্গা উদ্ধার ।। আটক ৪

নিউজ ডেস্কঃ সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারকালে কক্সবাজারের টেকনাফ থেকে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মানবপাচারকারি চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।শুক্রবার রাত ১১টার দিকে টেকনাফ নাইট্যংপাড়া আমিন শরীফের বাড়িতে এ অভিযান চালানো হয়।

 

টেকনাফ থানার পরিদর্শক আব্দুল হালিম বলেন, সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের নাইট্যংপাড়ার আমিন শরীফের বাড়িতে রোহিঙ্গা জড়ো করা হয়েছে- এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে মিয়ানমারের নাগরিক ১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।.

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন