
নিউজ ডেস্কঃ বিএনপি নেতারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজের ভাষায় কথা বলে, হত্যার হুমকি দেয় তখন বাংলাদেশের মানুষ কষ্ট পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৬ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ হুমকির ফলে বিএনপির ভোট কমেছে। কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকেছে। আর আওয়ামী লীগের লাখ লাখ ভোট বেড়েছে। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় দীর্ঘদিন আছেন বলেই বাংলাদেশের উন্নতি হয়েছে। বাংলাদেশের উন্নয়ন তরতরিয়ে এগিয়ে যাচ্ছে।