
নিউজ ডেস্কঃ নির্বাচনকে বিতর্কিত ও বানচাল করতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার (২৬ মে) কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, ‘বর্তমান নির্বাচন কমিশন যতগুলো নির্বাচন করেছে, প্রতিটি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে। তবুও তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। সংবিধানে এমন কোনো সরকার নেই, আর এমন কিছু আর আসবেও না।’ আওয়ামী লীগের এই সিনিয়র নেতা আরও বলেন, ‘বিএনপি নির্বাচন হতে দেবে না, এগুলো ফ্যাসিস্ট কথাবার্তা। ২০১৮-এর নির্বাচনে এসে তারা তামাশা করেছে, নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে।’