
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে ১১৮ জন বাংলাদেশিসহ অন্তত ১৬২ জনকে আটক করেছে দেশটির কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে ডিবিকেএলসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ইন্টিগ্রেটেড অপারেশন চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবিকেএলের পরিচালনায় এই অভিযানে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি), মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং কর্পোরেশন (এসডাব্লুকর্প), ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মালয়েশিয়া (ডিওএসএইচ) এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অব মালয়েশিয়া এতে অংশ নেন।