News71.com
 Bangladesh
 26 May 23, 06:30 PM
 122           
 0
 26 May 23, 06:30 PM

ঝড়বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৩ দিনের আবহাওয়া বার্তা ।।

ঝড়বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৩ দিনের আবহাওয়া বার্তা ।।

নিউজ ডেস্কঃ পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং তার কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভসে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

 

এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়, খুলনায় বৃহস্পতিবার (২৫ মে) দেশের সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে ২০ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন