
নিউজ ডেস্কঃ জাপানে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে চারজন নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি জাপানের রাজধানী টোকিওর উত্তর-পশ্চিম দিকে অবস্থিত নাকানো শহরে তার বাবার বাড়িতে লুকিয়ে ছিলেন। পরে অভিযান চালিয়ে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) স্থানীয় সময় রাত ৮টার দিকে জাপানের নাকানো প্রিফেকচারে গুলি ও ছুরিকাঘাতের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ মোট চারজন নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হন। নাকানোর প্রত্যন্ত এক অঞ্চলে এই গুলি ও ছুরি হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী একটি ক্যাপ, সানগ্লাস ও একটি মাস্ক পরা অবস্থায় ছিল।