News71.com
 Bangladesh
 26 May 23, 06:25 PM
 114           
 0
 26 May 23, 06:25 PM

গাজীপুরের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে ।। খসরু

গাজীপুরের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে ।। খসরু

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী। আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনই হতে হবে বলে উল্লেখ করেন তিনি।   শুক্রবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

 

  

আমীর খসরু বলেন, গণমাধ্যমের যতটুকু স্বাধীনতা আছে তা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে দমন করছে সরকার। এ ছাড়া কিছু মানুষের জন্য আজ সাংবাদিকরা হুমকির মুখে আছেন। অনেকে দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু সাংবাদিকতায় মানদণ্ড ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে যে ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে, সেখানে গণমাধ্যমের দায়িত্ব ও নির্বাচন সুষ্ঠু করার কথা বলা হয়েছে। তার মানে হলো, সাংবাদিকদের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, বাকস্বাধীনতা কোনোটিই অর্জন সম্ভব নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন