News71.com
 Bangladesh
 25 May 23, 09:14 PM
 118           
 0
 25 May 23, 09:14 PM

নরসিংদীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ ।। গুলিবিদ্ধ ২

নরসিংদীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ ।। গুলিবিদ্ধ ২

নিউজ ডেস্কঃ  নরসিংদীতে জেলা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের দুই নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৪টায় শহরতলীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান (৩২) ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম (২০)। দুজনে সম্প্রতি ঘোষিত জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা। 

 

পদবঞ্চিত ছাত্রদল নেতারা জানান, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভুঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এরই জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলার ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন