
নিউজ ডেস্কঃ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে মাথাব্যথা নেই যুক্তরাষ্ট্রের। অবাধ ও সুষ্ঠু নির্বাচনই দেশটির লক্ষ্য। বুধবার (২৪ মে) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র এ কথা জানিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের একটি লিখিত বিবৃতি পড়ে শোনান। এ সময় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের লক্ষ্য অর্জনে সহায়তার অংশ হিসেবে একটি নতুন ভিসা নীতির ঘোষণা দেন তিনি। বিরোধী দল কোনো সহিংসতা করলে এই নীতির আওতায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেয়া হয়। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে বাধা দিতে কিংবা ক্ষতিগ্রস্ত করতে চায় এমন কাউকে নতুন এই পলিসি অনুযায়ী ভিসা দেয়া হবে না বলেও জানান ম্যাথিউ মিলনার।