News71.com
 Bangladesh
 25 May 23, 06:41 PM
 121           
 0
 25 May 23, 06:41 PM

মার্কিন ভিসা নীতি বিরোধী দলের ওপরও বর্তাবে ।। পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন ভিসা নীতি বিরোধী দলের ওপরও বর্তাবে ।। পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ  মার্কিন ভিসা নীতি কেবল সরকারি দলের জন্যই নয়, এটি বিরোধী দলের ওপরও বর্তাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এতে সম্পর্কের টানাপড়েন তো নেই-ই, দেশটির সঙ্গে অনেক ভালো সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা জ্বালাও-পোড়াও চাই না। যে কারণে আমরা বিশ্বাস করি, জ্বালাও-পোড়াও দলগুলো একটু সচেতন হবে। জ্বালাও-পোড়াও আর রাস্তা দখল করে আন্দোলন কমে যাবে। তারা যদি আইনানুগ কোনো আন্দোলন করে, তাহলে সরকার তাদের অ্যাকোমোডেট করতে খুবই আগ্রহী।’ 

 

  

‘কিন্তু মানুষকে অতিষ্ঠ করে, সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংস করে, গতবার তারা তিন হাজার ৮০০টি গাড়ি ও ২৭টি রেলবগি জ্বালিয়েছে, আমরা তা চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক নিয়মে দেশ পরিচালনা করছেন বলেই দেশে উন্নতি হয়েছে, গড় আয়ু বেড়েছে। জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে,’ যোগ করেন মন্ত্রী। কাজেই যুক্তরাষ্ট্রের এ ভিসা নীতি বাংলাদেশের অবস্থানকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন আব্দুল মোমেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন