News71.com
 Bangladesh
 25 May 23, 06:40 PM
 116           
 0
 25 May 23, 06:40 PM

ঈদুল আজহার ট্রেনের টিকিট বিক্রির তারিখ জানাল রেলওয়ে ।।

ঈদুল আজহার ট্রেনের টিকিট বিক্রির তারিখ জানাল রেলওয়ে ।।

নিউজ ডেস্কঃ  পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ১৪ জুন থেকে। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রির কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে রেলপথ মন্ত্রণালয়। বুধবার (২৪ মে) রেল ভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের উপস্থিতিতে ঈদকেন্দ্রিক ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২৯ বা ৩০ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ধরে রেলের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। আগামী ৩০ মে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা তুলে ধরার কথা রয়েছে। 

 

 

কর্মপরিকল্পনা ও বৈঠকের কার্যপত্র বিশ্লেষণ করে দেখা যায়, আগামী ১৪ জুন থেকে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেল। সেদিন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের, ১৬, ১৭ ও ১৮ জুন পর্যায়ক্রমে ২৬ জুন, ২৭ জুনের এবং ২৮ জুনের অগ্রিম টিকিট দেয়া হবে। আর ঈদ যাত্রার ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট দেয়া শুরু হবে ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। ২৩, ২৪, ২৫ ও ২৬ জুন দেয়া হবে ৩, ৪, ৫ ও ৬ জুলাইয়ের অগ্রিম টিকিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন