News71.com
 Bangladesh
 25 May 23, 12:00 PM
 119           
 0
 25 May 23, 12:00 PM

ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে সামনের দিকে এগোতে পারব না ।। কাদের

ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে সামনের দিকে এগোতে পারব না ।। কাদের

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। ব্যবসা-বাণিজ্যেও পিছিয়ে যাবে বাংলাদেশ। বুধবার (২৪ মে) বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭১ সালে ভারতের সঙ্গে আমাদের যে কানেকটিভিটির বন্ধন রচিত হয়েছিল, ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর সন্দেহ আর অবিশ্বাসের কারণে আমাদের সে কানেকটিভিটিতে ছেদ পড়েছে। বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছরে সেটি যদি আমরা বন্ধ করতে পারতাম, তাহলে আমাদের সম্পর্কের আরও উন্নতি হতো। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেটি সম্ভব হয়নি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন