News71.com
 Bangladesh
 25 May 23, 11:57 AM
 101           
 0
 25 May 23, 11:57 AM

বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আবারও নিজ চরিত্রে ফিরেছে ।। নাছিম

বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আবারও নিজ চরিত্রে ফিরেছে ।। নাছিম

নিউজ ডেস্কঃ  বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আবারও তাদের নিজেদের চরিত্রে ফিরে এসেছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের শত্রুতে পরিণত হয়েছেন শেখ হাসিনা। তাদের মূল উদ্দেশ্য শেখ হাসিনাকে হত্যা করা। বুধবার (২৪ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শোক সভায় বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন তিনি। 

 

নাছিম বলেন, ‘শেখ হাসিনাকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশে তাবেদারি ও খুনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি-জামায়াত। এটিই তাদের লক্ষ্য। কিন্তু খুনিরা যদি রক্ত ঝরাতে চায়, আওয়ামী লীগ বসে থাকবে না। শেখ হাসিনার কোনো ক্ষতির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন