News71.com
 Bangladesh
 24 May 23, 07:47 PM
 103           
 0
 24 May 23, 07:47 PM

সবদিক বিবেচনায় রেখে জনবান্ধব বাজেট করা হচ্ছে ।। পরিকল্পনা প্রতিমন্ত্রী

সবদিক বিবেচনায় রেখে জনবান্ধব বাজেট করা হচ্ছে ।। পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ  বৈশ্বিক মন্দার মধ্যেই আগামী অর্থবছরে রেকর্ড ৭ লাখ ৬৪ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। চলতি অর্থবছরের চেয়ে এর পরিমাণ প্রায় ৮৬ হাজার কোটি টাকা বেশি। এতে বাড়ানো হবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও। তবে ব্যবসায়ীরা বলছেন, বড় বাজেট বাস্তবায়ন করতে গিয়ে যেন চাপ না বাড়ে। আর অভ্যন্তরীণ অর্থনীতির গতি ঠিক রেখে মূল্যস্ফীতির ধাক্কা সামাল দেয়া কঠিন হবে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। আর সবদিক বিবেচনায় রেখে জনবান্ধব বাজেট করা হচ্ছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। 

 

করোনার ধাক্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা; যেসবের আঁচ থেকে বাদ পড়েনি বাংলাদেশও। ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম ধাপে ধাপে বাড়ার চাপ গিয়ে পড়ে অভ্যন্তরীণ অর্থনীতিতে। এর সরাসরি প্রভাব পড়েছে বাজারেও। মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয়ে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। এমন বাস্তবতায় আসছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। অর্থনীতির রথে গতি কমাতে চায় না সরকার। তাই তো বাড়ছে বাজেটের আকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন