News71.com
 Bangladesh
 24 May 23, 07:45 PM
 112           
 0
 24 May 23, 07:45 PM

বাংলাদেশ-ইইউ সম্পর্ক বন্ধুত্ব, সমৃদ্ধি ও মূল্যবোধের ।। ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশ-ইইউ সম্পর্ক বন্ধুত্ব, সমৃদ্ধি ও মূল্যবোধের ।। ইইউ রাষ্ট্রদূত

নিউজ ডেস্কঃ  বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক বন্ধুত্ব, সমৃদ্ধি ও মূল্যবোধের বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই চার্লস হোয়াইটলি। বুধবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে অতি দরিদ্রদের জন্য ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পিপিইপিপি-ইইউ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রদূত।

 

তিনি বলেন, ‘এ বছর বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হলো। ৯ মে ‘ইউরোপ ডে’ উদ্‌যাপনে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনটি বিষয় তুলে ধরেছি, সেগুলো হলো: বন্ধুত্ব, সমৃদ্ধি ও মূল্যবোধের।’ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কিছু এলাকায় দারিদ্র্যের মাত্রা কিছুটা বেশি মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, সেখানের ভৌগোলিক পরিবেশের কারণে বাসিন্দারা নানান ধরনের প্রাকৃতিক দুযোর্গের সম্মুখীন হোন। এতে মানসম্মত স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুপেয় পানি, সুষম পুষ্টির মতো মৌলিক প্রয়োজনগুলো থেকে তারা উপেক্ষিত থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন