News71.com
 Bangladesh
 24 May 23, 07:44 PM
 116           
 0
 24 May 23, 07:44 PM

আম রফতানির উপযুক্ত অঞ্চল ও সুযোগ খোঁজার তাগিদ কৃষিমন্ত্রীর ।।

আম রফতানির উপযুক্ত অঞ্চল ও সুযোগ খোঁজার তাগিদ কৃষিমন্ত্রীর ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের আমের স্বাদ ও মান ভালো হওয়া সত্ত্বেও বড় পরিসরে রফতানি হচ্ছে না উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক রফতানির জন্য উপযুক্ত অঞ্চল (দেশ) ও সুযোগ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন। বুধবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে অতি দরিদ্রদের জন্য ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পিপিইপিপি-ইইউ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ তাগিদ দেন কৃষিমন্ত্রী।

 

বাংলাদেশে দারিদ্র্য অনেক কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগেই আমরা জনগণের কাছে গিয়ে আমাদের ২০২১ সালের ভিশন তুলে ধরেছিলাম। সেই ভিশনে আমরা বলেছিলাম দারিদ্র্যতা কমিয়ে আনব এবং আমরা তা কমিয়ে এনেছি।এসময় কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) লক্ষ্যমাত্রা অর্জন করেছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন