
নিউজ ডেস্কঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য যুক্তরাষ্ট্র থেকে এক কোটি ১০ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। একই সঙ্গে দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ৭০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সংস্থাটি। বুধবার (২৪ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সেই সভায় এ তেল কেনার সিদ্ধান্ত এসেছে।
সভাশেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় তেল ও চিনি কেনার প্রস্তাব দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের এক্সেনচুয়াল টেকনোলজি ইনকোরপোরেশন (স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেড) থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা খরচ হবে। আর প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১১৭ টাকা ৮১ পয়সা।